Story

রমজানের কেনাকাটা: প্রয়োজন নাকি প্রথা?

8

রমজানকে কেন্দ্র করে জমে ওঠা কেনাকাটা : প্রয়োজন নাকি প্রথা?

বছর ঘুরে রমজান যখন প্রত্যে কে মসুলমানের দরজায় কড়া নাড়ে , তখন কেবল ক্যালেন্ডারের পাতাই বদলে যায় না, এর সাথে সাথে বদলে যায় আমাদের কিছু সাধারণ অভ্যাস এবং শুরু হয় নতুন প্রস্তুতি ।

রমজানে ইফতারের টেবিলে চেনা পরিচিত খেজুর, ছোলা, আর ভাজাপোড়া না থাকলে সেটাকে অনেকাংশেই ইফতারের টেবিল বলে মনে হয় না। আর এই নিত্যপ্রয়োজনীয় সদাইগুলোর চাহিদা বাড়ার পাশাপাশি দামও বেড়ে যায় কয়েকগুণে। আর এই মূল্যবৃদ্ধির আশঙ্কা আর রোজার ক্লান্তিতে বাজারের ভিড় এড়ানোর যে তাড়না, তা অনেক সময় ব্যক্তিগত প্রয়োজন ছাপিয়ে সামাজিক এক অভ্যাসে বা প্রথায় পরিণত হয়।

সময়ের সাথে এই প্রথাগত কেনাকাটায় নতুন মাত্রা যোগ করেছে প্রযুক্তির স্পর্শ। দেখা যাচ্ছে, মানুষ এখন আর রোদে পুড়ে বাজারের ব্যাগ টানতে চাইছে না, বরং ডিজিটাল স্ক্রিনেই তারা তাদের ঐতিহ্যবাহী পণ্যগুলো খুঁজে নিচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে গ্যাজেটসও এখন এই পরিবর্তনের অংশ, যা তৈরি করেছে আধুনিক ঘরানার কনজুমার প্রেফারেন্স।

রমজানের প্রস্তুতি শেষে শুরু হয় উৎসবের প্রস্তুতি। যখন মূল আকর্ষণ ইফতারের টেবিল থেকে ঈদের পোশাকে গিয়ে ঠেকে, তখন তা আরো রঙিন হয়ে ওঠে। এখন শুধুমাত্র পোশাক নয়, এর পাশাপাশি নতুন স্মার্টফোন, হেডফোন বা অন্যান্য গ্যাজেট কেনাও অনেকের ঈদের প্রস্তুতির অংশ।

কেনাকাটা এখন প্রজন্মের রুচি ও অভ্যাসের ভিন্ন প্রতিচ্ছবি। সারাদিনের রোজার ক্লান্তি, ব্যস্ততা, এবং সময়ের স্বল্পতা খোঁজে সহজ সমাধান। এই পরিবর্তিত প্রস্তুতির ধারায় জীবনধারার সাথে যুক্ত গ্যাজেটস ও লাইফস্টাইল পণ্য দ্রুত অনলাইন কেনাকাটার অংশ হয়ে উঠেছে, যেখানে আমরা Minutei – মিনিটেই এর মাধ্যমে সহজ শপিংয়ের অভিজ্ঞতা দিতে চেষ্টা করছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *